চায়না থেকে পণ্য কেনার সম্পূর্ণ গাইড – নতুনদের জন্য সহজ সমাধান
বর্তমান সময়ে অনলাইন বিজনেস অথবা রিটেল শপের জন্য চায়না থেকে কম দামে পণ্য আমদানি করা বর্তমানে খুবই জনপ্রিয় এবং তুলনামূলক সহজ একটি উপায়। আমরা অনেকেই চায়না থেকে পণ্য আমদানি করার সহজ এবং সঠিক উপায় সম্পর্কে জানতে চাই।
চায়না পণ্যের দাম তুলনামূলক কম এবং পণ্যের মান ভালো হওয়ার কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা চায়না থেকে কম দামে পণ্য আমদানি করে থাকেন। তাই, আজকের পোস্টের মাধ্যমে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব চায়না থেকে পণ্য কেনার সম্পূর্ণ উপায় সম্পর্কে। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ।
পেইজ সুচিপত্রঃ চায়না থেকে পণ্য কেনার সম্পূর্ণ গাইড ২০২৬
- চায়না থেকে পণ্য কেনার সম্পূর্ণ গাইড ২০২৬
- China থেকে পণ্য কেনা কেন লাভজনক?
- কেন চায়না থেকে পণ্য কিনবেন?
- চায়না থেকে পণ্য কেনার জনপ্রিয় ওয়েবসাইট
- চায়না থেকে পণ্য আনার ধাপসমূহ
- সঠিক Seller / Supplier বাছাই করার নিয়ম
- চায়না থেকে পণ্য আনার খরচ কেমন?
- পণ্যের দাম ছাড়াও কোন কোন খরচ আসে?
- China থেকে পণ্য কিনলে কী কী ভুল করা যাবে না
- China থেকে কোন পণ্যগুলো বাংলাদেশে বেশি চলে?
- এজেন্ট ছাড়া নাকি এজেন্টের মাধ্যমে ?
- চায়না থেকে পণ্য কেনার ক্ষেত্রে প্রতারনা এড়ানোর উপায়
- নতুনদের জন্য টিপস
চায়না থেকে পণ্য কেনার সম্পূর্ণ গাইড ২০২৬
চায়না থেকে পণ্য কেনার সম্পূর্ণ গাইড ২০২৬ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব।চায়না হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র। যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করা হয়ে থাকে। চীনের পণ্যের মূল্য অনেক কম হওয়ার কারণে এবং পণ্যের মান ভালো হওয়ার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করা হয়ে থাকে।
বর্তমান সময়ে ব্যবসা শুরু করতে চায়না থেকে পণ্য আমদানি করা খুবই লাভজনক এবং জনপ্রিয় একটি উপায়। চায়নাতে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হয়ে থাকে এবং সেগুলোর দাম তুলনামূলক কম এবং পণ্যের মান ভালো হওয়ার কারণে খুব সহজে চায়না থেকে পণ্য নিয়ে এসে বিক্রি করে প্রফিট করা সম্ভব।
তাই আপনাদের কথা চিন্তা করে আজকের পোষ্টের মধ্যে চায়না থেকে পণ্য কেনার সম্পূর্ণ গাইড আপনাদের সাথে আলোচনা করা হবে। কেন চায়না থেকে পণ্য কেনা আপনাদের জন্য লাভজনক হবে, কেন আপনি চায়না থেকে পণ্য কিনবেন, চায়না থেকে পণ্য কেনার জন্য কোন ধরনের ওয়েবসাইট ব্যবহার করবেন।
এছাড়াও, কিভাবে আপনারা চায়না থেকে পণ্য নিয়ে এসে আপনার বিজনেস শুরু করতে পারবেন, কিভাবে চায়না থেকে পণ্য ক্রয় করার জন্য সঠিক সেলার অথবা সাপ্লায়ার বাছাই করবেন, চায়না থেকে পণ্য নিয়ে আসতে কত টাকা খরচ হয়ে থাকে, পণ্য কেনার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা জরুরী,
এছাড়াও, আপনি কি এজেন্ট ব্যবহার করে পণ্য ক্রয় করবেন নাকি এজেন্ট ছাড়া, পণ্য কেনার ক্ষেত্রে কিভাবে প্রতারণা চিহ্নিত করতে পারবেন বিস্তারিত আলোচনা করা হবে। তাই, আপনি যদি চায়না থেকে পণ্য কেনার সঠিক এবং সহজ উপায় সম্পর্কে জানতে চান তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
China থেকে পণ্য কেনা কেন লাভজনক?
China থেকে পণ্য কেনা কেন লাভজনক? বর্তমান সময়ে যেকোনো ধরনের ব্যবসার জন্য চায়না থেকে পণ্য আমদানি করা লাভজনক একটি সিদ্ধান্ত। কেননা, চায়না হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং প্লানেট। চায়নাতে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন হয়ে থাকে। বিশ্বের মধ্যে যতগুলো পন্য আছে তাদের বেশিরভাগ চায়নাদের তৈরি করা।
চায়নাতে চায়নাতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম দামে পণ্য পাওয়া যায়। কেননা এদেশে কাঁচামাল এবং শ্রমের খরচা তুলনামূলক কম। আপনি যদি একই পণ্য বিশ্বের যেকোনো দেশ থেকে ক্রয় করেন এবং সেই একই চায়না থেকে তুলনামূলক কম টাকায় ক্রয় করতে পারবেন। চায়নাতে আপনারা প্রায় সকল ধরনের পণ্য অনেক কম দামে পেয়ে যাবেন।
চায়নাতে আপনারা ইলেকট্রনিক্স, ফ্যাশন, কসমেটিক্স, কিচেন আইটেম সহ প্রায় সকল ধরনের পণ্য পাবেন অনেক কম দামে। এছারাও আপনারা যারা বিজনেস করতে চান তারা চাইলে হোলসেল রেটে পাবেন। আপনারা চাইনা থেকে কম পরিমানে পণ্য আমদানি করার মাধ্যমে নিজের কাস্টম ব্র্যান্ডিং করতে পারবেন।
আপনারা সেখান থেকে আপনার দেশের চাহিদা অনুযায়ী পণ্য বাছাই করার মাধ্যমে সেখান থেকে পণ্য ক্রয় করার মাধ্যমে নিজের বিজনেস গ্রো করতে পারবেন। আমাদের দেশের তুলনায় চায়না পণ্যর মূল্য অনেক কম হয়ে থাকে। তাই চায়না পণ্য সারা বিশ্বে খুবই জনপ্রিয়। আপনারা চাইলে Alibaba, aliexpress. ইত্যাদি ওয়েবসাইট ভিজিট করে পণ্য সিলেক্ট করতে পারবেন।
কেন চায়না থেকে পণ্য কিনবেন?
কেন চায়না থেকে পণ্য কিনবেন? চায়না হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং দেশ। এদেশে হাজার হাজার ছোট বড় কোম্পানি রয়েছে। এদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক কম খরচে কাঁচামাল এবং পণ্য উৎপাদন করা যায়। আপনারা একই এলাকায় প্রায় সকল ধরনের কাঁচামাল, পার্টস, অ্যাসেম্বলি পেয়ে যাবেন।
চায়নার শ্রমিকরা দীর্ঘদিন ধরে উৎপাদন কাজে ঘড়িতে থাকার কারণে তাদের জনশক্তি অনেক দক্ষ এবং অভিজ্ঞ। চায়নার প্রায় সকল ফ্যাক্টরিতে আধুনিক মেশিন, রোবট ও অটোমেশন ব্যবহার করা হয় তাই তাদের উৎপাদন হয় খুব দ্রুত। বিশ্বের বড় বড় বন্দর, শিপিংব্যবস্থা থাকার ফলে সারা বিশ্বে পণ্য পাঠানো সহজ।
আপনারা চাইলে অনেক কম পরিমান পণ্য চায়না থেকে নিয়ে আসতে পারবেন। এজন্য আপনাদের অবশ্যই একজন শিপিং এজেন্টের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আপনারা আলিবাবা, আলী এক্সপ্রেস থেকে যেকোনো ধরনের পণ্য কম এবং বেশি পরিমাণে ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে পণ্যের পরিমাণ কম হলে রেট একটু বেশি হয়।
এবং আপনার পণ্যের পরিমাণ যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে পণ্যের মূল্য অনেক কম হয়ে থাকে।
চায়না থেকে পণ্য কেনার জনপ্রিয় ওয়েবসাইট
চায়না থেকে পণ্য কেনার জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে আমরা এখন আলোচনা করব। আপনারা যারা অনলাইন বিজনেস অথবা লোকাল বিজনেস করতে চান তারা এই পোস্ট মনযগ সহকারে পরতে থাকুন। চায়না থেকে পণ্য কেনার জনপ্রিয় ওয়েবসাইট নিচে দেওয়া হল ঃ
Alibaba
- পাইকারি (Wholesale) কেনার জন্য সবচেয়ে জনপ্রিয়
- বড় অর্ডার, OEM/ODM, নিজের ব্র্যান্ডিং সুবিধা
- Trade Assurance থাকায় তুলনামূলক নিরাপদ
1688
- চায়নার লোকাল বাজারের প্ল্যাটফর্ম
- দাম সবচেয়ে কম
- ইংরেজি নেই (চাইনিজ ভাষা)
- সাধারণত এজেন্ট দরকার
চায়না থেকে পণ্য আনার ধাপসমূহ
চায়না থেকে পণ্য আনার ধাপসমূহ নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ
চায়না থেকে পণ্য আনার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে বাজার গবেষণা করতে হবে। আপনাকে বুঝতে হবে বাংলাদেশে কোন পণ্যের চাহিদা বেশি এবং চাহিদা অনুযায়ী আপনাকে পণ্য সিলেক্ট করতে হবে তাহলে আপনি বেশি বিক্রি করতে পারবেন এবং প্রফিট করতে পারবেন। বাজার গবেষণা করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে সাহায্য নিতে পারবেন।
এজন্য আপনি Google Trends, Facebook Marketplace, Daraz, অথবা আপনার আশেপাশে লোকাল মার্কেট দেখে চাহিদা বুঝতে হবে। পণ্য সিলেক্ট করা হচ্ছে আপনার প্রথম ধাপ। প্রথমে বাজার গবেষণা করুন এবং পণ্য নির্বাচন করুন। তারপর আপনাকে সাপ্লায়ার খুঁজে বের করতে হবে। এজন্য আপনারা Alibaba, 1688, Made-in-China, AliExpress, DHgate ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।
এসব ওয়েবসাইট ব্যবহার করে আপনারা সাপ্লায়ারের রেটিং, রিভিউ ও ম্যানুফ্যাকচারিং ইতিহাস দেখতে হবে। তারপর আপনাকে মিনিমাম অর্ডার MOQ (Minimum Order Quantity) এবং পণ্যের দাম ঠিক করতে হবে। প্রথমেই আপনারা বেশি পরিমাণে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন না। প্রথমে অল্প পরিমান পণ্য অর্ডার করুন এবং কোয়ালিটি পরীক্ষা করুন।
প্রথমে আপনাকে অল্প পরিমাণ পণ্য অর্ডার করতে হবে এবং পণ্যের কোয়ালিটি পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে আপনাকে পণ্যের কোয়ালিটি, প্যাকেটিং এবং শিপিং টাইম যাচাই করতে হবে। তারপর আপনাকে চুক্তি করতে হবে এবং টাক্স কমপ্লিট করতে হবে। তারপর আপনাকে পেমেন্ট করতে হবে এজন্য আপনারা rade Assurance, PayPal, Escrow ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
তারপর আপনাকে শিপিং এবং কাস্টম স ম্যানেজ করতে হবে। আপনারা
ইউনিকমিস্ট্রির নীতিমালা মেনে কমেন্ট করুন আমরা আপনাদের পজিটিভ কমেন্টের জন্য অপেক্ষা করছি
comment url